Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 29 March, 2026,
5:36 pm

লিংক কপি করা হয়েছে!

বাসের বাক্সে গাদাগাদি ৫৫ ছাগলের মৃত্যু, ১০ হাজার টাকা জরিমানা

বাসের বাক্সে গাদাগাদি ৫৫ ছাগলের মৃত্যু, ১০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট থেকে যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে করে পরিবহন করা ৫৫টি ছাগল পথেই মারা গেছে। অতিরিক্ত গরম, গাদাগাদি পরিবহন এবং পর্যাপ্ত বাতাস না থাকায় দমবন্ধ হয়ে ছাগলগুলোর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্যাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে Anindya Paribahan Bus–এর একটি যাত্রীবাহী বাসে গাদাগাদি করে ছাগলগুলো পরিবহন করা হচ্ছিল। একই সঙ্গে নোয়াখালী ও লক্ষ্মীপুরের দুই ব্যবসায়ীর মোট ৫৫টি ছাগল একসঙ্গে বক্সে রাখা হয়।

পরিবহনের সময় দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তীব্র গরম ও অক্সিজেনের অভাবে ছাগলগুলো একে একে মারা যায়।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্যাথোয়াইপ্রু মারমা বাসের সুপারভাইজার আবুল হাশেম ও ছাগল ব্যবসায়ী মো. ফারুক উভয়কেই ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ফারুক দাবি করেন, তারা দীর্ঘদিন ধরেই এভাবে বাসের লাগেজ বক্সে ছাগল পরিবহন করে আসছেন এবং আগে কখনও এমন ঘটনা ঘটেনি। তবে এবার অবহেলার কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে বাসের সুপারভাইজার আবুল হাসেম জানান, পথে ছাগলগুলো স্বাভাবিক ছিল। কিন্তু পরে নামানোর সময় দেখা যায় বেশ কয়েকটি ছাগল মারা গেছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, পর্যাপ্ত বাতাসের অভাব ও তীব্র গরমে দমবন্ধ হয়ে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিবহন পদ্ধতি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...