Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
12:20 pm

লিংক কপি করা হয়েছে!

আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল কোয়াকু বোনসামের ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল কোয়াকু বোনসামের ভবিষ্যদ্বাণী

সংগৃহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর আবারও আলোচনায় এসেছেন ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে তিনি কেপ ভার্দের জয়ের ভবিষ্যদ্বাণী করলেও শেষ পর্যন্ত সেটি ভুল প্রমাণিত হয়েছে।

শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয় লড়াই। অতিরিক্ত সময়েও দুই দল জমিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

এর আগে কোয়াকু বোনসাম দাবি করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তবে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনার জয়েই ভেস্তে যায় সেই ভবিষ্যদ্বাণী।

এর আগেও বিভিন্ন ম্যাচ নিয়ে একাধিক আলোচিত ভবিষ্যদ্বাণী করেছিলেন বোনসাম। তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপ জিতবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে হ্যারি কেইন তার ‘কালো জাদুর’ কারণে গোল করতে পারবেন না বলেও মন্তব্য করেছিলেন। ওই ম্যাচে কেইন গোল না পেলেও পরবর্তী ম্যাচে গোল করেন।

এদিকে, একই ম্যাচ নিয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও আর্জেন্টিনার হারের পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সেই অনুমানও সত্য হয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...