Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
2:21 pm

লিংক কপি করা হয়েছে!

আইভরি কোস্টকে হারিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের তৃতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

এই জয়ের ফলে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিল জার্মানরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমে এগিয়ে যায় আইভরি কোস্ট। ম্যাচের ৩০তম মিনিটে বক্সের ভেতরে তৈরি হওয়া জটলার সুযোগে ফিরতি বলে দারুণ এক শটে গোল করেন ফ্রাঙ্ক কেসি।

প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও ভাগ্য সহায় হয়নি জার্মানির। অফসাইড এবং ফাউলের কারণে তাদের দুটি গোল বাতিল হয়। এর মধ্যে কাই হাভার্টজের একটি গোল বাতিল হয় আক্রমণ শুরুর আগে ফাউলের কারণে।

ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আইভরি কোস্ট।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আক্রমণের চাপ বাড়ায় জার্মানি। ৬৮তম মিনিটে নাদিম আমিরির নিখুঁত পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ডেনিজ উনদাভ।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন এই ফরোয়ার্ড। নিজের দ্বিতীয় গোল করে জার্মানিকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি।

শেষ দিকে আইভরি কোস্ট একাধিক আক্রমণ চালালেও জার্মান রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের এই শক্তিশালী দলটি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...