Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
12:54 pm

লিংক কপি করা হয়েছে!

সড়ক ধসের কারণ জানালেন প্রতিমন্ত্রী, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে ধসে যাওয়া সড়ক পরিদর্শন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কবরস্থানের অবস্থান বিবেচনায় রেখে সড়কের নকশা পরিবর্তন করায় দুর্বল অংশ তৈরি হয়েছিল। নিচের মাটির শক্তি কম থাকায় শেষ পর্যন্ত সড়কের একটি অংশ ধসে গেছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী দমদমা সড়কের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন তিনি। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার এলাকায় খালপাড় ঘেঁষে সড়ক নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৮৩ মিটার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, সড়কের পাশেই একটি কবরস্থান থাকায় সেটিকে অক্ষত রাখতে রাস্তার অংশ খালের দিকে সরিয়ে নির্মাণ করা হয়েছিল। এতে নিচের মাটি প্রয়োজনীয় শক্তি পায়নি এবং একপর্যায়ে সড়কের ওই অংশ ধসে যায়।

প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রয়োজন হলে কবরস্থান স্থানান্তরের সুযোগ ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ ধরনের ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। পাশাপাশি জমি অধিগ্রহণের পথও খোলা ছিল। তবে স্থানীয় কিছু জটিলতা এবং গাছ কাটার বিষয়ে আপত্তির কারণে পরিকল্পনা বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হয়।

তিনি জানান, এলজিইডি ইতোমধ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। ভবিষ্যতে একই ধরনের ঝুঁকি এড়াতে আধুনিক প্রকৌশল নকশা অনুসরণ করে আরও টেকসই ও মজবুতভাবে সড়কটি পুনর্নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া, এলজিইডির ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক বাবুল আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...