Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী বহরকে ঘিরে মাঝসমুদ্রে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই বহরের একটি অংশে ইসরায়েলি বাহিনীর অভিযান চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় বহরটির অবস্থানকালে এ ঘটনা ঘটে। বহরের সঙ্গে থাকা স্বেচ্ছাসেবকদের দাবি, ইসরায়েলি বিশেষ বাহিনী একটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে এবং কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ত্রাণবাহী এই বহরে প্রায় ১০০টি ছোট বড় নৌযান এবং বিভিন্ন দেশের প্রায় এক হাজার অধিকারকর্মী অংশ নিয়েছেন। গাজায় অবরুদ্ধ মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে তারা যাত্রা করছিলেন।

ফ্লোটিলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান শুরুর পর অন্তত কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের দাবি, বহরের কয়েকটি নৌযান তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বহরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি স্পিডবোট ও সশস্ত্র সদস্যরা জাহাজগুলোর খুব কাছে চলে এসে অস্ত্র তাক করে ভয়ভীতি প্রদর্শন করেছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের সামরিক তৎপরতা সমুদ্র আইন ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে গুরুতর প্রশ্ন তৈরি করে। বিশেষ করে গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে ত্রাণবাহী বহরের নিরাপত্তা এখন বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে একই ধরনের একটি বহরও ইসরায়েলি অভিযানের মুখে পড়েছিল, যেখানে বেশ কয়েকজন অধিকারকর্মীকে আটক করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...