Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
11:06 am

লিংক কপি করা হয়েছে!

গ্যাসচালিত যান ভাড়া বাড়ালে ব্যবস্থা, কঠোর হুঁশিয়ারি

গ্যাসচালিত যান ভাড়া বাড়ালে ব্যবস্থা, কঠোর হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে শুধুমাত্র ডিজেলচালিত বাসের ভাড়া সমন্বয় করা হয়েছে। গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, কেউ যদি গ্যাসচালিত পরিবহনে ভাড়া বাড়ানোর চেষ্টা করে, তাহলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও জানান, তেলের দাম কমে গেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই বাসভাড়া কমিয়ে আনা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের বিষয়টি সামনে আসে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে তুলনামূলকভাবে খরচ কম থাকায় এ খাতে ভাড়া বাড়ানোর সুযোগ নেই বলে মনে করছে সরকার।

যাত্রীদের স্বার্থ রক্ষায় ভাড়া নির্ধারণে নজরদারি জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...