শিল্পখাতে গ্যাস সংকটের জন্য সময়োপযোগী সিদ্ধান্তের অভাবকে দায়ী করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি জানান, সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিটিএমএ সভাপতি।
শওকত আজিজ রাসেল বলেন, সরকার টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিল্পের সমস্যা সমাধানে সরকারের আন্তরিক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে।
তিনি আরও জানান, যেসব টেক্সটাইল কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বা গ্যাস সংকটের কারণে আংশিক উৎপাদন করছে, সেসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।