Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 June, 2026,
2:02 pm

লিংক কপি করা হয়েছে!

গফরগাঁওয়ে পুকুরে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গফরগাঁওয়ে পুকুরে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মো. তামিম মিয়া (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী এলাকার নিশাই সরকার মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তামিম স্থানীয় গফরগাঁও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কুয়েতপ্রবাসী মো. রনি মিয়ার একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তামিম মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে সহপাঠী কয়েকজন শিশুর সঙ্গে স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নামে। অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও তামিম আর ফেরেনি।

বিকেলে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা পুকুরপাড়ে গিয়ে তার জুতা দেখতে পান। পরে তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি ও জাল ব্যবহার করে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালান। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়।

পরদিন সকালে পুকুরঘাটের কাছে পানিতে ভাসমান অবস্থায় তামিমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...