Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 1 July, 2026,
11:47 am

লিংক কপি করা হয়েছে!

আজ সারাদেশে তেল ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ, জানাল বিপিসি

সংগৃহীত ছবি

বার্ষিক মজুদ গণনা ও বাস্তব মজুদ যাচাই কার্যক্রমের কারণে আজ বুধবার (১ জুলাই) সারাদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে সাধারণ জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে জেট এ ১ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিপিসি।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেলের সই করা এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রতি অর্থবছরের সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে বিপিসির আওতাধীন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও আঞ্চলিক ডিপোগুলোতে বার্ষিক মজুদ গণনা এবং বাস্তব মজুদ যাচাই করা হচ্ছে। এ কারণে বুধবার দিনভর চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপোতে সাধারণ জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম স্থগিত থাকবে।

তবে বিমান চলাচল সচল রাখতে সংশ্লিষ্ট ডিপোগুলোকে জেট এ ১ জ্বালানির সংরক্ষণ ট্যাংকের যাচাই কার্যক্রম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ স্বাভাবিকভাবে চালু করা হবে।

বিপিসি জানিয়েছে, এটি বার্ষিক হিসাব সমাপনী ও মজুদের সঠিকতা নিশ্চিত করার নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। ফলে এক দিনের জন্য সাধারণ জ্বালানি তেল বিতরণ বন্ধ থাকলেও বিমান চলাচলের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...