Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 April, 2026,
10:08 am

লিংক কপি করা হয়েছে!

সোমবার থেকে জ্বালানি তেল বেশি সরবরাহ, অকটেন বাড়ছে ২০ শতাংশ

সোমবার থেকে জ্বালানি তেল বেশি সরবরাহ, অকটেন বাড়ছে ২০ শতাংশ

সংগৃহীত ছবি

দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়তে থাকায় সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। এর অংশ হিসেবে সোমবার থেকে অকটেন, পেট্রোল ও ডিজেলের সরবরাহ বাড়ানো হচ্ছে।

রোববার বিপিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিপিসির আওতাধীন কোম্পানিগুলোকে বাড়তি হারে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ডিজেল সরবরাহ করা হবে ১৩ হাজার ৪৮ মেট্রিক টন। পাশাপাশি পেট্রোল সরবরাহ থাকবে ১ হাজার ৫১১ মেট্রিক টন এবং অকটেন সরবরাহ করা হবে ১ হাজার ৪২২ মেট্রিক টন।

বিপিসি জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কোনো ধরনের সংকট এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...