দেশে জ্বালানি তেলের দামে নতুন সমন্বয় করেছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছে, যা রোববার থেকে কার্যকর হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নতুন নির্ধারিত দামে সারা দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে জ্বালানি বিক্রি করতে হবে।
নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মার্চে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম ছিল। সে সময় ডিজেল বিক্রি হয়েছে ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা দরে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামার প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর ফলে পরিবহন ও নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় অভ্যন্তরীণ বাজারে সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।