Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 May, 2026,
12:56 pm

লিংক কপি করা হয়েছে!

তেল সংকটে পাম্পে ভোগান্তি, দোষ দিলেন কোম্পানিগুলোর ওপর মন্ত্রী

তেল সংকটে পাম্পে ভোগান্তি, দোষ দিলেন কোম্পানিগুলোর ওপর মন্ত্রী

সংগৃহীত ছবি

দেশে সাম্প্রতিক জ্বালানি সংকট এবং পাম্পে দীর্ঘ লাইনের পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতির অভিযোগ তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে কিছু সময়ের জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

মন্ত্রী জানান, পেট্রোল পাম্পগুলোতে যে দীর্ঘ সারি দেখা গিয়েছিল, তার পেছনে প্রকৃত সংকটের পাশাপাশি ‘কৃত্রিম’ কারণও কাজ করেছে। এমনকি এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলোতে আর আগের মতো চাপ নেই।

নিজের দায়িত্ব গ্রহণের পর গত কয়েক মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে খনিজ সম্পদ খাতে কাজ করার সুযোগ পেয়েছেন উল্লেখ করে গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তার ভাষায়, দীর্ঘদিন ধরেই বড় বাজেট নেওয়া হলেও গবেষণা খাতে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। ফলে জ্বালানি ও সম্পদ ব্যবস্থাপনায় দেশকে এখনো অনেক ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...