Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
11:41 am

লিংক কপি করা হয়েছে!

দূরপাল্লার ট্রেনে এবার মিলবে ফ্রি ওয়াইফাই সুবিধা

দেশের বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ

সংগৃহীত ছবি

পর্যটনে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দেশের সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে এই উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট পৌঁছে দিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ইন্টারনেট চালু করা হয়েছে, যার মধ্যে দুটি কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালেও ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ চলছে।

তিনি আরও জানান, বিমানবন্দর ও রেলস্টেশনের পর পর্যায়ক্রমে দূরপাল্লার ট্রেন ও পর্যটন কেন্দ্রগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট, নেটওয়ার্ক উন্নয়ন, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়। পরে কক্সবাজার রেলস্টেশন ও সাবমেরিন ল্যান্ডিং স্টেশনে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করেন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...