Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
5:24 pm

লিংক কপি করা হয়েছে!

কোরবানির চামড়া সংরক্ষণে ফ্রি লবণ দেবে সরকার

কোরবানির চামড়া সংরক্ষণে ফ্রি লবণ দেবে সরকার

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পর সংগ্রহ করা চামড়া অন্তত সাত দিন লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই নির্ধারিত সময়ের আগে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, ঈদের সময় একসঙ্গে বিপুল পরিমাণ চামড়া ঢাকায় চলে আসায় পরিবেশ ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণে চাপ তৈরি হয়। বিশেষ করে ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ায় অনেক সময় চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এই পরিস্থিতি এড়াতে স্থানীয় পর্যায়েই চামড়া সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে চামড়া সংরক্ষণ সহজ হবে এবং ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...