Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 April, 2026,
4:04 pm

লিংক কপি করা হয়েছে!

টানা বৃষ্টিতে তিন জেলায় বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি

টানা বৃষ্টিতে তিন জেলায় বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি

সংগৃহীত ছবি

টানা ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলো ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও ভোগাই ও কংস নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ধনু ও বাউলাই নদীর অবস্থাও পরিবর্তনশীল। বর্তমানে অধিকাংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে থাকলেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় হাওর অববাহিকা ও উজান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এই অঞ্চলে একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদী, এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু ও খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের ভোগাই ও কংস নদী এবং এর উপনদীগুলোর পানিও বাড়তে পারে। তৃতীয় দিনের মধ্যে এসব নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী তীরবর্তী বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...