টানা ৫ দিন দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সারাদেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ মার্চ) সকালে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী,
- আজ শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ থাকলেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।
- রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা হলেও শুষ্ক থাকবে।
- সোমবার ও মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- বুধবারও একই এলাকার দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দিনের শেষে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।
তাপমাত্রা:
- আজ দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
- রবিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
- সোমবার এবং বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার অবস্থা:
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
এখনো কোনো মতামত নেই।