Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
4:21 pm

লিংক কপি করা হয়েছে!

ফায়ার সার্ভিস আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ানো হবে স্টেশন ও জনবল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ানো হবে স্টেশন ও জনবল: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের অগ্নি নির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশন থাকলেও দেশের ভৌগোলিক ও জনসংখ্যাগত বাস্তবতায় তা যথেষ্ট নয়। তাই অগ্নি নির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসে নতুন স্টেশন ও জনবল বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৫২ জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে ৭১ সালের মুক্তিযুদ্ধ, ২৪-এর গণআন্দোলনসহ বিভিন্ন সময়ে শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।

অনুষ্ঠানে তিনি ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন চলমান প্রকল্পের কথাও উল্লেখ করেন। এর মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রেনিং একাডেমি এবং আরও ২০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...