Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
5:15 pm

লিংক কপি করা হয়েছে!

স্বচ্ছতা ও সেবায় গুরুত্ব, ফায়ার সার্ভিসকে নতুন বার্তা

স্বচ্ছতা ও সেবায় গুরুত্ব, ফায়ার সার্ভিসকে নতুন বার্তা

সংগৃহীত ছবি

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।

সোমবার সকালে রাজধানীতে সংস্থার সদর দপ্তরে আয়োজিত ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষ্যে অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে তিনি বিশ্বজুড়ে কর্মরত ফায়ারফাইটারদের প্রতি শ্রদ্ধা জানান এবং যারা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করেন। পরে সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম ও গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন।

তিনি বলেন, আধুনিক ও দক্ষ সেবা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও কার্যক্রমের প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সাহসিকতা ও দক্ষতার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন এবং অনলাইনে দেশের বিভিন্ন ইউনিট থেকেও অংশগ্রহণ করা হয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...