Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
2:35 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপে ইতিহাস, প্রথমবার সেমিফাইনালে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল

বিশ্বকাপে ইতিহাস, প্রথমবার সেমিফাইনালে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল

সংগৃহীত ছবি

বিশ্বকাপে নতুন ইতিহাস, সেমিফাইনালে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল

চলতি বিশ্বকাপে ইতিহাসের নতুন অধ্যায় রচিত হয়েছে। প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষ চারটি দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে।

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা। আর তাদের এই জয়ের মধ্য দিয়েই নিশ্চিত হয় বিশ্বকাপের এক বিরল রেকর্ড।

বর্তমান ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় অবস্থানে থাকা আর্জেন্টিনা, তৃতীয় স্থানে স্পেন এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড চার দলই নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে।

সেমির পথে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করেছে। স্পেন ২-১ গোলে হারিয়েছে বেলজিয়ামকে। অন্যদিকে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। সর্বশেষ সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের লাইনআপ পূর্ণ করে আর্জেন্টিনা।

বিশেষজ্ঞদের মতে, এবারের টুর্নামেন্টের ড্র কাঠামোও এই ইতিহাস গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসর শুরুর আগে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলকে নকআউট পর্বের চারটি পৃথক অংশে রাখা হয়েছিল। ফলে তারা নিজ নিজ পথ ধরে এগোতে পারলে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না।

চার দলই নিজেদের গ্রুপ ও নকআউট পর্ব সফলভাবে অতিক্রম করায় শেষ পর্যন্ত সেমিফাইনালে দেখা মিলছে বিশ্বের বর্তমান সেরা চার দলের।

সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই। দুই ম্যাচকে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ফিফা বিশ্ব র‍্যাংকিং চালু হলেও সেবার বিশ্বকাপ বাছাইয়ে এটি বিবেচনায় নেওয়া হয়নি। পরবর্তী আসরগুলোতে বহুবার দেখা গেছে শীর্ষস্থানীয় দলগুলোর হতাশাজনক বিদায়। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম র‍্যাংকিংয়ের শীর্ষ চারে থেকেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই প্রেক্ষাপটে এবারের বিশ্বকাপে শীর্ষ চার দলের একসঙ্গে সেমিফাইনালে ওঠা ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...