ওপেন হার্ট সার্জারির পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
সম্প্রতি তাকে দেখতে যান অভিনেতা চঞ্চল চৌধুরী। বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে বাবুকে দেখতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেন তিনি।
পোস্টে চঞ্চল চৌধুরী লেখেন, ঈদের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। জটিল অস্ত্রোপচারের পর তাকে হাসিমুখে দেখতে পারাটাই ছিল বড় প্রাপ্তি।
তিনি আরও জানান, সবার প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ এবং খুব দ্রুতই আবার ক্যামেরার সামনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ফজলুর রহমান বাবু সম্প্রতি ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন এবং টেলিভিশন নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছেন।
এখনো কোনো মতামত নেই।