Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
3:27 pm

লিংক কপি করা হয়েছে!

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যু

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যু

সংগৃহীত ছবি

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার (১২ জুন) রাত দেড়টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং গত দুই দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য ছিলেন। ২০০১ সালে তিনি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিলেট নগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এর মধ্যে জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন অন্যতম।

তিনি দি সিলেট ইসলামিক সোসাইটি, জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা ও আল আমিন জামেয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। এছাড়া আনজুমানে খেদমতে কুরআন নামক সামাজিক সংগঠন গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য।

ব্যবসায়িক অঙ্গনেও তিনি যুক্ত ছিলেন। নগরের আলহামরা শপিং সিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪৭ সালের ডিসেম্বরে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটসহ কানাইঘাটের তালবাড়িতে একাধিক জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...