Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
12:04 pm

লিংক কপি করা হয়েছে!

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, প্রাণ গেল ১ জনের

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২৯

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২৯ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মোল্লা ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের বাসিন্দা সেকেন্দার মোল্লার ছেলে। স্থানীয় সূত্র ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এ ঘটনায় পিকআপে থাকা জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বাসের অন্তত ২৯ জন যাত্রী আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...