Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
4:33 pm

লিংক কপি করা হয়েছে!

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি নাম বাতিল

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি নাম বাতিল

সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাইয়ে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এখন পর্যন্ত ভুয়া তথ্য দিয়ে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অমুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে নিয়মিত তদন্ত পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে ভুয়া তথ্য ব্যবহার করে বিদেশি তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাচাই শেষে এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পাওয়া অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত চালিয়ে আরও বেশ কয়েকজনের নাম বাতিলের সুপারিশ করা হয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সেগুলোও চূড়ান্ত করা হবে।

এ প্রক্রিয়ায় তদন্ত ও শুনানি পরিচালনা করে সংশ্লিষ্ট কমিটি। কোনো ব্যক্তি অযোগ্য প্রমাণিত হলে তার সনদ এবং সংশ্লিষ্ট সব সুবিধা বাতিল করা হয়।

সরকার জানিয়েছে, দেশের যেকোনো অঞ্চলের ক্ষেত্রে একই নিয়মে যাচাই কার্যক্রম চলবে এবং তালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...