Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Fahim

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
11:34 am

লিংক কপি করা হয়েছে!

ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তা

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ খোলা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এসব পেজ ও গ্রুপ থেকে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক পোস্ট ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজসহ আরও কিছু পেজ ও গ্রুপ ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে পরিচালিত হচ্ছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এসব পেজ বা গ্রুপের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এসবের কোনো দায়ভারও গ্রহণ করেন না।

সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকার শুধুমাত্র তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ বা গ্রুপ প্রতারণামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, এসব ভুয়া পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং সেখানে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেউ ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকলে তার দায়ভার তাকে বহন করতে হবে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...