Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ায় ধীরগতি ও জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন এবং এ বিষয়ে দ্রুত সমাধান চান।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এ সমস্যা নিয়ে যোগাযোগ করছেন এবং কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

জামায়াত আমির বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পাসপোর্ট নবায়নসহ জরুরি সেবাগুলো সহজ ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়নও এগিয়ে যাবে। অন্যদিকে তারা সমস্যায় থাকলে এর প্রভাব দেশের ওপরও পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...