Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
1:49 pm

লিংক কপি করা হয়েছে!

রেকর্ড গরমে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হাজারো মৃত্যু

রেকর্ড গরমে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হাজারো মৃত্যু

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট নজিরবিহীন তাপপ্রবাহে ইউরোপের তিন দেশ ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে গত জুন মাসে ৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই তীব্র তাপপ্রবাহে ইউরোপজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। আবহাওয়াবিদদের মতে, এটি সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা, অবকাঠামো এবং স্বাস্থ্যসেবায় ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

চিকিৎসকদের মতে, মৃতদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তীব্র গরম তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটিয়ে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়।

দেশভিত্তিক তথ্য অনুযায়ী, ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু হয়েছে ২ হাজার ২৫ জন, যা তিন দেশের মধ্যে সর্বোচ্চ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

বেলজিয়ামে ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১ হাজার ২০০টি অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একে দেশের ইতিহাসে গ্রীষ্মকালীন সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহজনিত প্রাণহানির ঘটনা বলে উল্লেখ করেছে।

অন্যদিকে নেদারল্যান্ডসে একই সময়ে ৪৮০ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ছিলেন ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বাড়ছে। ফলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...