Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
2:49 pm

লিংক কপি করা হয়েছে!

ইউরোপকে দুর্বল করতে একজোট যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া: ইইউ প্রধানের বিস্ফোরক মন্তব্য

ইউরোপকে দুর্বল করতে একজোট যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া: ইইউ প্রধানের বিস্ফোরক মন্তব্য

সংগৃহীত ছবি

তালিন (এস্তোনিয়া): যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া একযোগে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দুর্বল ও বিভক্ত করার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

রোববার (১৭ মে) এস্তোনিয়ার রাজধানী তালিনে অনুষ্ঠিত লেনার্ট মেরি কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

কাজা কালাস বলেন, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের যেকোনো পরাশক্তিকে মোকাবিলা করার সক্ষমতা রাখে এবং একটি ঐক্যবদ্ধ ভূরাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণেই বহিরাগত শক্তিগুলো ইইউর ঐক্য নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এই তিন পরাশক্তি আলাদাভাবে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। পুরো জোটের সঙ্গে আলোচনা করার চেয়ে একক দেশের সঙ্গে দরকষাকষি করা তাদের জন্য সহজ। এটি মূলত ‘ভাগ করো ও শাসন করো’ কৌশলের অংশ।

ইইউ প্রধান সতর্ক করে বলেন, ভেতরের বিভাজন ও কোন্দল ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে। তাই ইউরোপীয় ঐক্য অটুট রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেন, ইউরোপ যদি একসঙ্গে থাকে, তবে তারা বৈশ্বিক শক্তিগুলোর সমকক্ষ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...