Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
10:48 am

লিংক কপি করা হয়েছে!

৯২ মিনিটের বিশেষ পর্বে বিদায় নিল ‘এটা আমাদেরই গল্প’

৯২ মিনিটের বিশেষ পর্বে বিদায় নিল ‘এটা আমাদেরই গল্প’

সংগৃহীত ছবি

দীর্ঘ সাত মাস দর্শকদের বিনোদন দেওয়ার পর শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প। বিশেষ ‘মেগা এপিসোড’ প্রচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল আলোচিত এই সিরিজটির।

শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে প্রকাশ করা হয় নাটকটির ৫২তম ও শেষ পর্ব। অন্যসব পর্বের তুলনায় এই এপিসোড ছিল ব্যতিক্রম। যেখানে সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ মিনিট, সেখানে শেষ পর্বটি প্রকাশ করা হয়েছে ৯২ মিনিট দৈর্ঘ্যে।

এর আগেই নির্মাতা Mohammad Mostafa Kamal Raj জানিয়েছিলেন, দর্শকদের জন্য বিশেষ কিছু রাখতে চান তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মেগা ফিনালেই প্রকাশ করা হয় দীর্ঘ এই বিশেষ পর্ব।

শেষ পর্ব প্রকাশের পর গণমাধ্যমে রাজ বলেন,
“এটা আমার স্বপ্নের একটি কাজ ছিল। পুরো যাত্রায় দর্শকদের অসাধারণ ভালোবাসা পেয়েছি। চরিত্রগুলোকে মানুষ নিজেদের পরিবারের অংশ মনে করেছে, একজন নির্মাতার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।”

প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ইউটিউবে নাটকটির ভিউ দ্রুত বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শেষ পর্ব ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ও আলোচনা চোখে পড়ে।

দীর্ঘদিন ধরেই নাটকটির সমাপ্তি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। বিভিন্ন চরিত্রের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও আবেগঘন মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, পাকিস্তানি জনপ্রিয় সিরিজ Kabhi Main Kabhi Tum থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক বাস্তবতা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল ‘এটা আমাদেরই গল্প’।

নাটকটিতে অভিনয় করেছেন Khayrul Basar, Irfan Sajjad, Keya Payel, Sunerah Binte Kamal, Intekhab Dinar, Deepa Khandakarসহ আরও অনেকে।

এদিকে নাটকটির টাইটেল গানও দর্শকদের মাঝে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন Arfin Rumey ও Dola Rahman।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...