Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিকইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
12:25 pm

লিংক কপি করা হয়েছে!

হালান্ড বনাম কেইন, বিশ্বকাপে জমে উঠছে গোলদাতাদের মহারণ

হালান্ড বনাম কেইন, বিশ্বকাপে জমে উঠছে গোলদাতাদের মহারণ

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। শেষ আটে তাদের সামনে এবার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে আর্লিং হলান্ডের দল।

সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে দলটি। তবে বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। তাদের শেষ ছয়টি নকআউট বিদায়ের পাঁচটিই এসেছে ইউরোপের দলের বিপক্ষে।

অন্যদিকে এবারের আসরের অন্যতম চমক নরওয়ে। ব্রাজিলকে বিদায় করে তারা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান নরওয়ের পক্ষে নয়। দুই দলের সর্বশেষ চার দেখায় নরওয়ে কোনো গোল করতে পারেনি। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে এখনো কোনো ইউরোপীয় দলকে হারানোর রেকর্ডও নেই তাদের।

ম্যাচের আগে নরওয়ের প্রধান কোচ স্টলে সলবাক্কেন বলেন, ইংল্যান্ডের প্রতিটি পজিশনেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে নিজেদের স্বাভাবিক খেলার ধারা ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। বড় ম্যাচের চাপ থাকলেও সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

ইংল্যান্ডের আক্রমণের সবচেয়ে বড় ভরসা হ্যারি কেইন। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ছয় গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। মাঝমাঠে জুড বেলিংহামের উপস্থিতিও ইংলিশদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

অন্যদিকে নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হলান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন তিনি। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এই স্ট্রাইকার।

দুই দলের লড়াইয়ে কেইন ও হলান্ডের পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দলীয় খবরের দিক থেকে ইংল্যান্ড কিছুটা চাপে রয়েছে। লাল কার্ডের কারণে জ্যারেল কোয়ানসা এই ম্যাচে খেলতে পারবেন না। চোটের কারণে ছিটকে গেছেন জর্ডান হেন্ডারসন। তবে রিস জেমস অনুশীলনে ফিরেছেন এবং তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নরওয়ের দলে বড় কোনো ইনজুরি সমস্যা নেই। পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে ভাইকিংরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...