Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
12:48 pm

লিংক কপি করা হয়েছে!

‘জান্নাত’ নিয়ে কলকাতায় ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ইমরান হাশমি

‘জান্নাত’ নিয়ে কলকাতায় ভয়াবহ অভিজ্ঞতার শিকার ইমরান

সংগৃহীত ছবি

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বলিউড সিনেমা জান্নাত এখনো দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে আছে। সম্প্রতি ছবিটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটি ঘিরে নানা স্মৃতি ভাগাভাগি করেন অভিনেতা ইমরান হাশমি

স্মৃতিচারণ করতে গিয়ে কলকাতায় ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। অভিনেতার ভাষ্য অনুযায়ী, ‘জান্নাত’ মুক্তির পর দর্শকদের উন্মাদনা এতটাই বেড়ে গিয়েছিল যে অনেক জায়গায় ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ত।

বিশেষ করে কলকাতার একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা এখনো তার মনে গেঁথে আছে বলে জানান ইমরান। তিনি বলেন, একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রায় পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

অভিনেতা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে একটি বাথরুমে নিয়ে যান, যাতে তিনি নিরাপদে থাকতে পারেন।

জান্নাত সিনেমাটি পরিচালনা করেছিলেন কুণাল দেশমুখ। এতে ইমরান হাশমি-র বিপরীতে অভিনয় করেন সোনাল চৌহান। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। পাশাপাশি এর গান, প্রেমের গল্প এবং ক্রিকেট বেটিংকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনিও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

১৮ বছর পরও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি বলেই মনে করছেন অনেক সিনেমাপ্রেমী।

সূত্র : এই সময়

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...