Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 June, 2026,
12:17 pm

লিংক কপি করা হয়েছে!

ধাক্কা লাগবে না সাধারণের পকেটে: ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ছে না

ধাক্কা লাগবে না সাধারণের পকেটে: ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ছে না

সংগৃহীত ছবি

বিদ্যুৎ খাতে নতুন করে মূল্য সমন্বয় করা হলেও দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহককে বাড়তি বিল দিতে হবে না বলে নিশ্চিত করেছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির পর দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হলেও সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।

শনিবার সচিবালয়ে দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা এবং বিশাল ভর্তুকির চাপ বিবেচনা করে কিছু ক্ষেত্রে মূল্যের এই সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। তবে সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রায় যাতে কোনো অতিরিক্ত আর্থিক চাপ তৈরি না হয়, সেই বিষয়টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ফলে বড় একটি অংশের গ্রাহকের জন্য আগের রেটই বহাল থাকছে। তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আসন্ন বাজেটে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

দীর্ঘমেয়াদে এই বিশাল ভর্তুকির বোঝা কমিয়ে এনে দেশের বিদ্যুৎ খাতকে একটি টেকসই ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতেই এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত। তবে এই প্রক্রিয়ায় যাতে প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার মান ব্যাহত না হয়, সে ব্যাপারে সরকার পুরোপুরি সচেতন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে জ্বালানি তেলের বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্য ডিজেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিগত আমলের নানা অনিয়ম নিয়ে কথা বলেন। তিনি মন্তব্য করেন, বিগত সরকারের আমলের ব্যাপক দুর্নীতি এবং অর্থ পাচারের (মানি লন্ডারিং) মতো অপরাধের দায় ও আর্থিক ক্ষতি বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও যোগ করেন, পুরোনো দুর্নীতির চক্র ভেঙে রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। আগের সরকারগুলো দীর্ঘমেয়াদি অভ্যন্তরীণ উৎপাদনমুখী নীতির চেয়ে ক্ষণস্থায়ী আমদানি নির্ভর নীতিকে বেশি প্রাধান্য দিয়েছিল। যদি শুরু থেকেই দেশে উৎপাদন বাড়ানোর সঠিক উদ্যোগ নেওয়া হতো, তাহলে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই ধরনের সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...