Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 16 May, 2026,
3:03 pm

লিংক কপি করা হয়েছে!

এখন টিভির চার সাংবাদিক নিয়ে রাতে বৈঠকে সিদ্ধান্ত

এখন টিভির চার সাংবাদিক নিয়ে রাতে বৈঠকে সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

এখন টিভির চাকরিচ্যুত চার সাংবাদিককে পুনর্বহাল নিয়ে রাতে মালিকপক্ষের সঙ্গে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি।

শনিবার (১৬ মে) দুপুরে মানববন্ধনে তিনি জানান, সিটি গ্রুপের পক্ষ থেকে সাংবাদিকদের চাকরিতে ফেরানোর বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতে সাংবাদিক নেতাদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, মালিকপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। আজ রাতেই চার সাংবাদিকের বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সোমবার (১১ মে) চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং পরে চাকরিচ্যুত করার অভিযোগে এখন টিভির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ছাড়াও বিএফইউজে, ডিআরইউ, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন কলেজ সাংবাদিক সমিতি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নেতারা অংশ নেন।

এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা। দীর্ঘ তিন ঘণ্টার অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জানানো হয়।

সাংবাদিক নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশে সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা চার সাংবাদিককে দ্রুত পুনর্বহালের দাবি জানান এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ডিইউজের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, একাধিকবার বৈঠক ও স্মারকলিপি দেওয়ার পরও কোনো সমাধান না পাওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন তারা। দ্রুত সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি চার সাংবাদিককে শোকজ করার পর তদন্ত কমিটি গঠন করা হয় এবং পরে তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরবর্তীতে চাকরিচ্যুত করার অভিযোগে এ সংকট তৈরি হয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...