Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
11:38 am

লিংক কপি করা হয়েছে!

ঈদে ঢাকায় ২৭ পশুর হাট প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে

ঈদে ঢাকায় ২৭ পশুর হাট প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার দেশজুড়ে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসতে যাচ্ছে। এর মধ্যে রাজধানীতে থাকছে ২৭টি অস্থায়ী পশুর হাট।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, উত্তর সিটিতে ১৬টি এবং দক্ষিণ সিটিতে ১১টি পশুর হাটের ইজারা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বর্তমানে হাটগুলোতে অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার কাজ চলছে। বাঁশের কাঠামো, শামিয়ানা, ছাউনি, পানি সরবরাহ, মাইকিং এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে পর্যাপ্ত কোরবানিযোগ্য পশু থাকায় এবার সংকটের আশঙ্কা নেই। ব্যবসায়ীদের মতে, আগামী সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন হাটে ধীরে ধীরে পশু আসা শুরু হবে।

ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পরিকল্পনা করেছে প্রশাসন। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবার জন্য প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিম রাখা হবে।

আব্দুস সালাম জানিয়েছেন, নিয়মের বাইরে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না এবং সড়ক কিংবা অননুমোদিত স্থানে হাট স্থাপনের সুযোগও থাকবে না। ক্রেতাদের জন্য পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দুই সিটি করপোরেশন জানিয়েছে, এবার পাঁচ দিনব্যাপী পশুর হাটে কেনাবেচা চলবে। এদিকে সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

প্রাণিসম্পদ অধিদপ্তর–এর তথ্যমতে, এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসেবে প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...