Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 17 May, 2026,
2:50 pm

লিংক কপি করা হয়েছে!

বিরল দৃশ্য, সূর্যের আলোতে ঈদের চাঁদ দেখল আমিরাত

বিরল দৃশ্য, সূর্যের আলোতে ঈদের চাঁদ দেখল আমিরাত

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা ঘিরে মুসলিম বিশ্ব যখন জিলহজ মাসের চাঁদ দেখার অপেক্ষায়, ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দিনের আলোতেই ঈদের চাঁদের বিরল দৃশ্য ধরা পড়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের অধীনস্থ আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার থেকে রোববার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে এই চাঁদের ছবি ধারণ করা হয়। ছবিটি ধারণের সময় চাঁদটি পুরোপুরি দিনের আলোতে ছিল, যা বিরল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে ধরা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ছবিটি তোলার সময় নতুন চাঁদের বয়স ছিল মাত্র প্রায় ৯ ঘণ্টা। পরিষ্কার আকাশ এবং সূর্য থেকে প্রায় ৭.৮ ডিগ্রি দূরে অবস্থানের কারণে চাঁদটি এভাবে দেখা সম্ভব হয়েছে।

এই বিরল ছবিটি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শওকত ওদাহ। তার সঙ্গে পর্যবেক্ষণাগার দলের সদস্য খালফান আল নুয়াইমি, ওসামা ঘানাম ও আনাস মোহাম্মদ প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন।

দিনের আলোতেই চাঁদ দেখা যাওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায়ও বিশেষ প্রস্তুতি নেয় সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। ইউএই ফাতওয়া কাউন্সিল সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে তা দ্রুত সরকারি মাধ্যমে জানাতে।

জ্যোতির্বিদদের ধারণা, আজ সন্ধ্যায় মুসলিম বিশ্বের অনেক দেশেই নতুন চাঁদ দেখা যেতে পারে। এর ফলে সোমবার থেকে জিলহজ মাস শুরু হতে পারে।

এ অবস্থায় আগামী ২৭ মে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...