Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
4:16 pm

লিংক কপি করা হয়েছে!

এমআইএসটি গ্র্যাজুয়েটদের বাঁধভাঙা আনন্দ: শূন্যে ভাসলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভাসলেন শিক্ষামন্ত্রী ভাইরাল ভিডিও

সংগৃহীত ছবি

শিক্ষা প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাসঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েশন উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রীকে শূন্যে তুলে ধরছেন। পুরো সময়জুড়ে তাকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা খাতে প্রশাসনিক জটিলতা কমিয়ে শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির বিকল্প নেই। তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...