Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
1:55 pm

লিংক কপি করা হয়েছে!

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা নিয়মিত আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একটু পর আবারও বৈঠকে বসব।”

মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

সংবাদ সম্মেলনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলও প্রকাশ করা হয়।

এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে-

  • ছাত্র: ৩৫,৮৯২ জন (৪৫.২৯%)
  • ছাত্রী: ৪৩,৩৫৪ জন (৫৪.৭১%)

মন্ত্রী জানান, ফল প্রকাশের পর তা ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এরপর জেলা ও উপজেলা ভিত্তিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনলাইনে দেখা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

টেলিটকের নির্দেশনা অনুযায়ী, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

DPE <স্পেস> রোল নম্বর

এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...