Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
3:01 pm

লিংক কপি করা হয়েছে!

লটারি কখনো মেধা যাচাইয়ের মাপকাঠি হতে পারে না: শিক্ষামন্ত্রী

লটারি মেধা নির্ধারণ করে না শিক্ষামন্ত্রী ড. মিলন

সংগৃহীত ছবি

শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, স্কুলে ভর্তি লটারি পদ্ধতি মেধা নির্ধারণের কোনো মানদণ্ড নয়। তিনি বলেন, লটারিতে কারা নির্বাচিত হচ্ছে এবং কারা বঞ্চিত হচ্ছে সে বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য রয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লটারি পদ্ধতি নিয়ে তাকে ঘিরে সমালোচনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে তিনি ধনী-গরিবের বৈষম্য তৈরি করেছেন। তবে তার মতে, লটারি পদ্ধতি না মেধা নির্ধারণ করে, না বৈষম্য দূর করতে পারে।

তিনি আরও বলেন, কোচিং সেন্টারের প্রসার মূলত শিক্ষাব্যবস্থার দুর্বলতার ফল। এ সমস্যা সমাধানে প্রথমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, শিক্ষকরা কীভাবে পড়াবেন, সেটিই ভবিষ্যৎ শিক্ষার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির। সভায় শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...