Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী Dr. A N M Ehsanul Haque Milon। তিনি বলেন, সামনে পরীক্ষা হলে বর্তমান অবস্থায় কেউই ভালো ফল করতে পারবে না।

শনিবার (১১ এপ্রিল) সকালে Rajshahi Polytechnic Institute-এ আয়োজিত স্কিল কম্পিটিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের অভিযোগ ছিল, নিয়মিত ক্লাস হয় না, পর্যাপ্ত ল্যাব সুবিধা নেই, মেশিনারিজ পুরনো এবং দক্ষ শিক্ষকেরও অভাব রয়েছে। এসব শুনে মন্ত্রী বলেন, ‘সামনে পরীক্ষা, তাতে তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল। কারো বাঁচার উপায় নেই।’

তিনি জানান, এই পরিস্থিতি থেকে বের হতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং যেখানে সমস্যা রয়েছে, সেখানে প্রকল্প গ্রহণ করা হবে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ ঠিকমতো পাচ্ছেন না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, সরকারের সঙ্গে ইন্ডাস্ট্রির চুক্তি থাকায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া বাধ্যতামূলক।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা জানান, অবকাঠামোগত সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি কিছু শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগও তোলেন।

মন্ত্রী এসব সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক সমস্যা লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...