Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 May, 2026,
1:45 pm

লিংক কপি করা হয়েছে!

পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে উদ্ভাবনে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

স্থিতিশীল বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় মনোযোগ দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় উচ্চশিক্ষার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। শুধু পুঁথিগত শিক্ষা দিয়ে এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, মেধা পাচার নয়, মেধা লালন করেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় সরকার। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে পারবে।

তারেক রহমান জানান, একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম নতুনভাবে সাজানো হচ্ছে।

তিনি বলেন, উচ্চশিক্ষা পর্যায়ে ইনোভেশন গ্রান্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়েও সরকার কাজ করছে।

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিতদের মধ্যেও বেকারত্বের হার বেশি। এর প্রধান কারণ হলো একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতার অভাব।

প্রধানমন্ত্রী জানান, অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে এই কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতাও অর্জন করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...