Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
12:37 pm

লিংক কপি করা হয়েছে!

ইউপি নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ইসির বৈঠক, নির্বাচন নিয়ে প্রস্তুতি জোরদার

ইউপি নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ইসির বৈঠক, নির্বাচন নিয়ে প্রস্তুতি জোরদার

সংগৃহীত ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আচরণবিধির বিভিন্ন দিক পর্যালোচনা এবং চূড়ান্ত অনুমোদন নিয়ে আলোচনা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে স্থানীয় সরকার পরিষদ-সংক্রান্ত বিদ্যমান আইন ও সাম্প্রতিক সংশোধনীগুলো পর্যালোচনা করা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী ইউপি নির্বাচনের আচরণবিধিকে চূড়ান্ত রূপ দেওয়াই সভার মূল উদ্দেশ্য।

এর আগে জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদ-সংক্রান্ত সংশোধিত আইন পাস হওয়ার পর নির্বাচন কমিশন আচরণবিধির একটি খসড়া নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। পরে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত আহ্বান করা হয়। সেই মতামত পর্যালোচনার ভিত্তিতেই এখন চূড়ান্ত আচরণবিধি অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের একাধিক মন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের একাধিক সদস্যও ইঙ্গিত দিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনই সবার আগে অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যেই প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

আচরণবিধি চূড়ান্ত হওয়ার পর নির্বাচন তফসিল ঘোষণার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...