Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
12:51 pm

লিংক কপি করা হয়েছে!

ডুয়েটে ভিসি ইস্যুতে অচলাবস্থা, মূল ফটকে তালা দিলেন শিক্ষার্থীরা

ডুয়েটে ভিসি ইস্যুতে অচলাবস্থা, মূল ফটকে তালা দিলেন শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চলমান আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ মে) সকাল থেকে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। সকাল থেকেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়। কর্মকর্তা-কর্মচারীরা গেটে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি হলে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে তা ধাপে ধাপে বিস্তৃত হয়।

শনিবার শিক্ষার্থীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’ পালন করেন। এরপর মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়। রোববার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত ২০ জন আহত হন।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপাচার্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, নিজস্ব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, শিক্ষার্থীদের বাস্তবতা এবং প্রশাসনিক চ্যালেঞ্জ ভালোভাবে বোঝেন, যা দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

চলমান এই ইস্যুতে ছাত্রদল ও ছাত্রশিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায়ে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হলেও স্থানীয়ভাবে স্পষ্ট কোনো সমন্বিত অবস্থান দেখা যায়নি।

এদিকে রোববার রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি চলতে দেওয়া হবে না।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...