Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 April, 2026,
2:30 pm

লিংক কপি করা হয়েছে!

ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিভাগীয় শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি এবং ওই ঘটনায় ড. সুদীপ চক্রবর্তীর গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি ক্লাস, পরীক্ষা ও বিভাগীয় সব একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এর আগে রোববার ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। মামলার পর ওই দিনই বিকেলে রাজধানীর উদয়ন ম্যানসন এলাকা থেকে ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে দুই শিক্ষার্থীর নাম পাওয়া যায়, যার ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগীয় কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষককে সম্পৃক্ত রাখা হবে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...