Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 26 April, 2026,
4:56 pm

লিংক কপি করা হয়েছে!

ঢাবি শিক্ষার্থীর মরদেহের পাশে রহস্যময় চিরকুট, জিজ্ঞাসাবাদে শিক্ষক

ঢাবি শিক্ষার্থীর মরদেহের পাশে রহস্যময় চিরকুট, জিজ্ঞাসাবাদে শিক্ষক

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুনিরা মাহজাবিন মিমো নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও পাওয়া গেছে, যা নিয়ে তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

মিমো বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে এক শিক্ষকের নাম উল্লেখসহ কিছু ব্যক্তিগত বার্তা পাওয়া গেছে। এতে কিছু অর্থ লেনদেনের কথাও লেখা ছিল, যা তদন্তকারীদের নজরে এসেছে।

ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া আলামত ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি জানার পর শিক্ষকরা শিক্ষার্থীর বাসায় যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের কিছু তথ্য পর্যালোচনায় সন্দেহের সূত্র পাওয়া যায়। সেই সূত্র ধরেই আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী পদক্ষেপ নিয়েছে।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন তারা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...