Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রাজধানীতে শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের বহনকারী ওই বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের ফেসবুক পেজে জানায়, ‘ক্ষণিকা’ পরিবহনের একটি বাস মহাখালী এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। সংগঠনের নেতারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল ঘুরে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...