Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
1:37 pm

লিংক কপি করা হয়েছে!

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকেও অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্বে আসার পরিকল্পনা ছিল না।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের অনুরোধে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন বলে জানান।

নিজের পোস্টে তিনি লেখেন, তিনি নিজেকে খুব সাধারণ একজন শিক্ষক ও মানুষ হিসেবে দেখেন, এবং এত বড় দায়িত্ব পাওয়া তার জন্য অপ্রত্যাশিত ছিল।

তিনি আরও লেখেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করা ছিল এক অনন্য অভিজ্ঞতা, যা তিনি কখনো ভুলবেন না।

সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে কীভাবে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হয়, তা তিনি তার কাছ থেকে শিখেছেন।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলন পরবর্তী সময়টি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে।

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে তিনি পোস্ট শেষ করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...