Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 20 May, 2026,
5:40 pm

লিংক কপি করা হয়েছে!

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে ঢাকা, আশ্বাস ডিএসসিসির

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে ঢাকা, আশ্বাস ডিএসসিসির

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কোরবানি শেষ হওয়ার আট ঘণ্টার মধ্যেই রাজধানী পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএসের সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় জনবল, গাড়ি ও সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, নগরবাসী যেন কোনো ভোগান্তিতে না পড়েন, সেজন্য প্রতিটি পশুর হাটে বিশেষ কন্ট্রোল রুম থাকবে। এছাড়া সেখানে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও তদারকি টিমও দায়িত্ব পালন করবে।

আবদুস সালাম আরও বলেন, হাটে কেনাবেচা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে হাট ও আশপাশের এলাকা পরিষ্কার করা হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে ডিএসসিসি। প্রশাসক জানান, আগেভাগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে যেসব স্থানে মশার লার্ভা জন্মানোর আশঙ্কা রয়েছে, সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...