Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
1:22 pm

লিংক কপি করা হয়েছে!

আবারও বিপাকে জর্জ কুট্টির পরিবার: আসছে ‘দৃশ্যম ৩’

দৃশ্যম ৩ ট্রেলার প্রকাশ আবারও মোহনলাল জর্জকুট্টি রূপে

সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত মালয়ালম থ্রিলার দৃশ্যম ৩–এর ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। আবারও জনপ্রিয় চরিত্র ‘জর্জকুট্টি’ হিসেবে ফিরেছেন সুপারস্টার মোহনলাল।

ট্রেলারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবার জর্জকুট্টির নিখুঁত পরিকল্পনা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অতীতের রহস্য নতুন করে সামনে আসায় গল্পে বাড়ছে উত্তেজনা ও রহস্যের মাত্রা।

আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। দ্বিতীয় কিস্তির পাঁচ বছর পর আসছে দৃশ্যম ২–এর পরবর্তী অধ্যায়। নতুন পর্বে দেখা যাবে, জর্জকুট্টি পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও নিজের অতীত থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি।

ট্রেলারে তাকে আগের তুলনায় বেশি উদ্বিগ্ন ও মানসিক চাপে থাকা অবস্থায় দেখা গেছে। পুরনো একটি খুনের ঘটনাকে ঘিরে আবারও তদন্ত শুরু হয়েছে, যা তার পরিবারকে নতুন করে বিপদের মুখে ফেলতে পারে।

আগের দুই পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন জিতু জোসেফ এবং প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাভুর। পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যানোরামা স্টুডিওস।

২০১৩ সালে শুরু হওয়া এই ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ভারতীয় সিনেমায় অন্যতম সফল ও জনপ্রিয় সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে।

সূত্র : এবিপি

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...