Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
4:58 pm

লিংক কপি করা হয়েছে!

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও এসএসএফ নিরাপত্তা কমিয়ে ১০ আগস্ট পর্যন্ত নির্ধারণ

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমিয়ে ৬ মাস

সংগৃহীত ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন (ভিভিআইপি)’ মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। ফলে আগামী ১০ আগস্টের পর থেকে তিনি আর এ মর্যাদা ও সংশ্লিষ্ট নিরাপত্তাসুবিধা পাবেন না।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, আগে এক বছরের জন্য এই মর্যাদা নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ছয় মাস করা হয়। এর ফলে নির্ধারিত সময় শেষ হলে তার ভিভিআইপি নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করা হবে।

প্রশাসনিক সূত্র জানায়, দায়িত্ব হস্তান্তরের পর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইনের আওতায় তিনি অস্থায়ীভাবে ভিভিআইপি নিরাপত্তা পাচ্ছিলেন। বর্তমানে তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন সরকারি প্রটোকল অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল একটি গেজেটের মাধ্যমে। তবে পরবর্তীতে সেই গেজেট সরকারি ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য দেয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...