Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 May, 2026,
3:34 pm

লিংক কপি করা হয়েছে!

ফুটবল খেলার পর ডিএনডি লেকে নামা, সকালে ভেসে উঠল দুই কিশোরের মরদেহ

ফুটবল খেলার পর ডিএনডি লেকে নামা, সকালে ভেসে উঠল দুই কিশোরের মরদেহ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় একদিন পর লেকের পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন লেকে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন শুভ (১৫) ও মনিরুল (১৫)। তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলতে যায়। পরে পাঁচ বন্ধু একসঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন বাড়ি ফিরে গেলেও শুভ ও মনিরুল আর ফেরেনি।

পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার ভোরে লেকের পানিতে মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

মনিরুলের পরিবার জানায়, তারা সিদ্ধিরগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অন্যদিকে শুভ পরিবারসহ মুনলাইট এলাকায় বসবাস করত।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...