Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
পাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীতেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহতপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীতেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহতপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
1:31 pm

লিংক কপি করা হয়েছে!

ডেঙ্গু ঝুঁকি মোকাবিলায় ৫৩৬ স্কুলে মশক নিধন শুরু

ডেঙ্গু ঝুঁকি মোকাবিলায় ৫৩৬ স্কুলে মশক নিধন শুরু

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর ৫৩৬টি স্কুলে মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমকে বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে, তাই তাদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, পর্যায়ক্রমে ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। স্কুল প্রাঙ্গণে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দাবি করেন, বর্তমানে ডিএনসিসি এলাকায় কোনো ডেঙ্গু রোগী নেই। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিল্টন আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। কোথাও অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...